শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

৭ বছর পর নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ ঢেলে সাজালেন মোদি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সাত বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক ডিরেক্টর অলোক জোশী এই পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস কর্মকর্তাদের পাশাপাশি সাবেক কূটনীতিক বি বেঙ্কটেশ বর্মাও রয়েছেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমানসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) পিএম সিংহ, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) একে সিংহ। নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীবরঞ্জন বর্মা ও মনমোহন সিংহ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন ‘জাতীয় নিরাপত্তা পরিষদ’ সুরক্ষা সংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে। অলোক জোশীর নেতৃত্বাধীন উপদেষ্টা পর্ষদের কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করে ডোভালের কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। ২০১৮ সালের পর এই প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হলো।

সম্প্রতি পাহেলগাঁওয়ে ২২ এপ্রিলের হত্যাকাণ্ডে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং কাশ্মীরে উপত্যকা জুড়ে সেনা তৎপরতা জোরদার করা হয়েছে।   

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মোদি মঙ্গলবার তার বাসভবনে সামরিক আধিকারিক এবং গুরুত্বপূর্ণ আমলাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সেনাবাহিনীকে পরবর্তী পদক্ষেপের জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit