মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ঢালিউডে নোংরা পলিটিকসের শিকার যেসব তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে বাধা প্রদানের নানাবিধ সমস্যার একটি হচ্ছে সিনেমা নিয়ে রাজনীতি। এর কারণে ঝরে গেছে  অনেক প্রতিভা। অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন সিনেমা থেকে।

ক্যারিয়ার নষ্ট হয়েছে এমন তারকার সংখ্যাও কম নেই। প্রতিটি সেক্টরেই রাজনীতি আছে, তেমনি সিনেমাতেও রয়েছে। সিনেমার এই নোংরা রাজনীতির শিকার হয়ে অনেককেই দিতে হয়েছে প্রাণ বিসর্জন। তেমনি কিছু তারকার গল্প ও তিক্ত অভিজ্ঞতা নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

লিখেছেন রিয়েল তন্ময় ফিল্ম পলিটিকস বাংলা সিনেমার যাত্রা শুরু থেকেই বিদ্যমান। বিশেষজ্ঞরা প্রায়ই বলেন, জাতীয় রাজনীতির চেয়েও ভয়ংকর সিনেমার রাজনীতি। অতীতে যেমন তারকাশিল্পীরা এর শিকার হয়েছেন, তেমনই বর্তমান প্রজন্মের একাধিক অভিনয়শিল্পীও ফিল্ম পলিটিকসের ফাঁদে পড়ে হারিয়ে গেছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তারা ‘ফিল্ম পলিটিক্সের শিকার’ হয়েছেন বলে দাবি করে জানিয়েছেন সে সময়ের তিক্ত সব অভিজ্ঞতার কথা।

গুলশান আরা চম্পা

বাংলা সিনেমার প্রিয়মুখ চম্পা। প্রয়াত পরিচালক শিবলী সাদিক পরিচালিত ‘তিনকন্যা’ সিনেমা দিয়ে এ অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে এখন তাকে সেভাবে আর সিনেমার পর্দায় দেখা যায় না। নোংরা রাজনীতির কবলে পড়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানান তিনি। চম্পা বলেন, ‘আমি রাজনীতির শিকার হয়েছি। কেন হয়েছি সে প্রশ্নের উত্তর এখন আর খুঁজে বেড়াই না।’

সোহেল চৌধুরী

১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন দিতি ও সোহেল চৌধুরী। কয়েক বছর পর দুজনে বিয়ে করেন। দিতি ঢালিউডে তার আসন পাকাপোক্ত করতে পারলেও সোহেল চৌধুরী সফল হননি। শত্রুদের কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাকে। সিনেমাসংশ্লিষ্টরা বলছেন, সিনেমা জগতের একশ্রেণির মানুষের অসুস্থ চক্রান্তের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে সোহেল চৌধুরীকে।

সালমান শাহ

‘৯০ দশকের বাংলা সিনেমার এক ধূমকেতুর নাম ছিল সালমান শাহ। স্বল্প সময়ে অধিক জনপ্রিয়তা পেয়ে যাওয়ায়, অনেকেই তা মানতে পারেননি। তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে অনেকবার। এ বিষয়ে নায়ক সংবাদ সম্মেলনও করেছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি তার। চিরতরে চলে যেতে হয়েছে তাকে। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সেটা এখনো রহস্য।

শাকিল খান

সালমান শাহপরবর্তী সম্ভাবনাময় নায়ক হয়ে দাঁড়িয়েছিলেন শাকিল খান। ১৯৯৭ সালে সিনেমায় আসেন তিনি। সে সময়ের জনপ্রিয় জুটি শাকিল-পপিকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এসব কারণে শাকিল খানের ইমেজের ভাটা পড়তে থাকে। রাজনীতির কারণে শাকিলও ছিটকে পড়েন সিনেমা থেকে।

সাদিকা পারভীন পপি

জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তার ক্যারিয়ারে রয়েছে অনেক ব্যবসাসফল সিনেমা। বর্তমানে সিনেমা থেকে একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমে পপি বলেন, ‘একজন নায়ক তথা শিল্পী নেতার নোংরা পলিটিক্সের শিকার আমি। তিনি এমনই পলিটিক্স শুরু করেন যে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে।’ মূলত এ নায়ক বলতে শাকিব খানকেই ইঙ্গিত করেছেন, এমনটাই তখন অনেকেই বলেছেন।

আমিন খান

আমিন খান এখন সিনেমায় অনিয়মিত। কাজ করছেন না বললেই চলে। নব্বই দশকে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম দিয়ে সিনেমা জগতে আসেন তিনি। এ কার্যক্রমে নির্বাচিত হয়েও ফিল্ম পলিটিক্সের কারণে দুবছর কোনো সিনেমার কাজ করতে পারেননি। আমিন খান বলেন, ‘সিনেমা জগতে আমি অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি। হতাশা ঘিরে ধরেছিল। কিন্তু মনোবল শক্ত ছিল, পরিবার পাশে ছিল, তাই হয়তো আত্মহত্যা করিনি।’

দিলারা হানিফ পূর্ণিমা

অনেক ব্যবসাসফল সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এক সময় সরব থাকলেও বর্তমানে খুব একটা সিনেমায় পাওয়া যায় না তাকে। এর কারণ, পছন্দমতো চরিত্র না পাওয়া। অন্যটি হলো, তিনি রাজনীতির শিকার! পূর্ণিমা বলেন, ‘সিনেমা কমে আসছে। অনেক শিল্পী বেকার, এর কারণ রাজনীতি। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই সিনেমার কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও অনেক সিনেমা থেকে বাদ পড়েছি।’

শাকিব খান

সিনেমার নোংরা চক্রান্তের জালে আটকা পড়েছিলেন বলে একাধিকবার দাবি করেছেন এ সময়ের নায়ক শাকিব খান। যদিও তিনি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে নিজেই অন্যদের সঙ্গে পলিটিক্স করেন বলে অভিযোগ রয়েছে। বলা হয়, এখনো অনেক নায়ক কাজ পান না তার কারণে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit