শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুহাররমের যে ৫ করণীয়ের কথা বললেন আজহারী এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দায়িত্ব অবহেলায় ৮ জন বরখাস্ত: প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১৯ জুন ২০২৬ বিশ্বে আমানত কমলেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক ১০০ কোটি ক্লাবের পথে শাহরুখের অর্থ সহায়তায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেউল বন্দ ২’

গাজায় খাদ্যের ওপর ইসরায়েলি অবরোধের নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View
ডেস্ক নিউজ : গাজায় খাদ্য সরবরাহের ওপর ইসরায়েলি অবরোধের কারণে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মজুদ খাবার শেষ হয়ে গেছে।এর কয়েক ঘণ্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইসরায়েলের প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, খাদ্যকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কার্নি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ঘোষণা করেছে যে ইসরায়েলি সরকারের অবরোধের কারণে গাজায় তাদের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে- খাদ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হামাসের অপরাধের পরিণতি ভোগ করতে হবে কেন তা নিয়ে তিনি প্রশ্ন রাখেন।

কার্নি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচিকে অবশ্যই তার জীবন রক্ষাকারী কাজ পুনরায় শুরু করার অনুমতি দিতে হবে। আমরা আমাদের মিত্রদের সাথে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির অবিলম্বে ফিরিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাব।

উল্লেখ্য, ডব্লিউএফপি শুক্রবার জানিয়েছে, তারা গাজার রান্নাঘরে তাদের অবশিষ্ট সরবরাহ পৌঁছে দিয়েছে। আগামী দিনে খাবারের অভাব দেখা দেবে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit