শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুহাররমের যে ৫ করণীয়ের কথা বললেন আজহারী এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দায়িত্ব অবহেলায় ৮ জন বরখাস্ত: প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১৯ জুন ২০২৬ বিশ্বে আমানত কমলেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক ১০০ কোটি ক্লাবের পথে শাহরুখের অর্থ সহায়তায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেউল বন্দ ২’

যুক্তরাষ্ট্রে অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে বিচারক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে উইসকনসিনের এক বিচারককে গ্রেফতার করা হয়েছে।

অভিবাসন আইন প্রয়োগ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিরোধের জেরে ওই বিচারককে গ্রেফতার করেছেন মার্কিন কর্মকর্তারা।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহে অভিবাসন আইন প্রয়োগে বাধা দেওয়ার অভিযোগে ফেডারেল এজেন্টরা একজন বিচারককে গ্রেফতার করেছে। পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়।

ইউএস মার্শাল সার্ভিসের এক মুখপাত্র জানান, মিলওয়াকির কাউন্টি সার্কিট জজ হান্নাহ ডুগানকে শুক্রবার সকালে আদালত ভবন থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে এফবিআইয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের অভিবাসন অভিযানে বাধা সৃষ্টিকারী স্থানীয় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য ফেডারেল প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানানোর পর এই গ্রেফতারের ঘটনা ঘটল। মেমোতে বলা হয়েছে, অভিবাসন আইন প্রয়োগে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হতে পারে।

প্যাটেল তার মুছে ফেলা পোস্টে বলেছিলেন, অভিবাসন কর্মকর্তারা এডুয়ার্ডো ফ্লোরেস রুইজকে গ্রেফতারের চেষ্টা করছিলেন, যাকে তিনি ‘অবৈধ এলিয়েন’ হিসেবে বর্ণনা করেছিলেন। প্যাটেল পোস্টে লিখেছিলেন, “সৌভাগ্যক্রমে, আমাদের এজেন্টরা তাকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে।” সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, সিএনএন, আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit