রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ তেলের দাম কমেছে ৭২০ রানের ইনিংসে ভারতের সাত রেকর্ড ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স ‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

ময়ূখকে নিয়ে যা বললেন অভিনেতা ঋত্বিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। নিজের সংবাদ উপস্থাপনার ধরণ নিয়ে বেশ সমালোচিত ও আলোচিত তিনি। এবার তাকে এক হাত নিলেন কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’

ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, কেউ কেউ দাবি করছেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন অনেকের।

ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও।

কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে আলোচনায় থাকেন কালকাতার ময়ূখ রঞ্জন ঘোষ। ৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে একাধিক মিথ্য সংবাদ ও মন্তব্য করায় বাংলাদেশিদের কাছেও পরিচিত তিনি।

‘থাকবে না, বাংলাদেশ আর থাকবে না…’ তার এই একটি মন্তব্যের জেরে বাংলাদেশে আলোচনায় আসেন তিনি।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit