বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

আদালত চত্বরে দীপুমনি ও পলকের ফাঁসির দাবিতে স্লোগান, ডিম নিক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়েছে। এ সময় তাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তাদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির করলে বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের কারাগারে নেওয়ার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আসামিদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

আদালত সূত্র জানায়, গত জুলাইয়ে গাজীপুরের গাছা এলাকায় অভ্যুত্থান চলাকালে ছয়জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় দায়ের করা হয় তিনটি পৃথক হত্যা মামলা।

মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম।

সকালেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদকে এবং কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম, জিয়াউল আহসান ও নজরুল ইসলামকে দুটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

শুনানি শেষে সবাইকে ফের কারাগারে পাঠানো হয়।

ডিম ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আদালতের এজলাসের ভিতরে ছিলাম। ডিম ছোড়ার বিষয়টি বলতে পারব না। তবে আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। শুনতে পেরেছি।’

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, আজ তিনটি মামলার শুনানি ছিল। ছয়জন আসামিকে যথাযথভাবে আদালতে হাজির করে ফের কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit