মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভারতে ইলন মাস্কের মা, দেখা গেল অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : সোমবার (২১ এপ্রিল) ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। ভারতে এসেছেন মে মাস্ক।

দেখা গেছে, ভারতের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিয়েছেন দু’জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি থেকে দেখা যায়, ইলনের মা পরেছিলেন সাদা রঙের কুর্তা, প্রায় একই রঙের চুড়িদার পরেছিলেন জ্যাকুলিনও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলনের মা নিজের বইয়ের উদ্বোধনের কারণে মুম্বাই এসেছেন। ইলনের মায়ের সঙ্গে আলাপ করে অভিভূত জ্যাকুলিন বলেন, ‘তার সঙ্গে মন্দিরে পূজা দেয়ার অভিজ্ঞতা খুবই সুন্দর। মে নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতে এসেছেন।’

অভিনেত্রীর কথায়, ‘তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার। তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যামাত্র। বয়স কখনও কারও স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে পারে না।’

প্রসঙ্গত, চলতি বছর জ্যাকুলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় সুকেশ কারাগারে রয়েছে। সেখান থেকেই ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit