বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

অপবিত্র অবস্থায় গ্লাভস পরে কোরআন ধরা যাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,

اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০)

অজু না থাকা অবস্থায় গ্লাভস পরেও কোরআন বা কোরআনের আয়াত ধরা যাবে না। কারণ অজুহীন অবস্থায় শরীরে পরিহিত পোশাকের অংশ বা কাপড় দিয়েও কোরআন স্পর্শ করা জায়েজ নয়। এ অবস্থায় কোরআন ধরার প্রয়োজন পড়লে পৃথক কোনো পবিত্র কাপড় দিয়ে ধরতে হবে। গ্লাভস দিয়ে ধরতে চাইলে সেটি হাত থেকে খুলে তা দিয়ে ধরা যেতে পারে।

কোরআন বেচাকেনার সময় অজু ছাড়া ধরা যাবে কি?

ক্রয়-বিক্রয়ের প্রয়োজনেও কোরআন অজু ছাড়া স্পর্শ করা নাজায়েজ। বিভিন্ন লাইব্রেরি ও বই বিক্রয় কেন্দ্রে কোরআন বিক্রয় করার কাজে যারা নিয়েজিত থাকেন, তারা অজু অবস্থায় থাকবেন। সেটা সম্ভব না হলে কোরআন ধরার জন্য কোনো পবিত্র কাপড় রাখবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit