মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

এক সিনেমায় কবি, অন্যটিতে কবির সৃষ্টি চরিত্রে খায়রুল বাসার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : মূকাভিনেতা থেকে অল্প সময়েই ছোটপর্দার প্রিয় মুখে পরিণত হয়েছেন খায়রুল বাসার। ২০১৭ সাল থেকে টুকটাক অভিনয় দিয়ে শুরু। সময়ের স্রোতে হয়ে উঠেছেন তারকা। নাটক ও ওয়েব কন্টেন্ট করে আলোচনায় আসেন তিনি। আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ তাকে এনে দিয়েছে আলাদা রকমের জনপ্রিয়তা।

তবে গল্প ও চরিত্রের প্রতি আলাদা মনযোগী তিনি। মনযোগ তার সিনেমার প্রতিও। নিজেই বহুবার জানিয়েছেন, সিনেমায় নিয়মিত হতে চান খায়রুল বাসার। কাজ করেছেন তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায়। ফোকধর্মী আরও দুটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা।

এক সিনেমায় কবি, অন্যটিতে কবির সৃষ্টি চরিত্রে খায়রুল বাসার

ছবি দুটির একটিতে তিনি অভিনয় করবেন এক কবির চরিত্রে। আরেকটি সিনেমায় তিনি হাজির হবেন এক কবির গল্পে। সেগুলো হলো মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, এতে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবননান্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। শেষ করেছেন শুটিং। অন্যটি তানভীর মোকাম্মেলের ‘সোজন বাদিয়ার ঘাট’। এতে পল্লিকবি জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থের একটি চরিত্রে কাজ করছেন তিনি।

এরমধ্যে ‘বনলতা সেন’ সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। কেন এই চরিত্রটি বেছে নিলেন তিনি? এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন। অভিনেতা বলেন, ‘জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। তার কবিতা পড়ে ভাবনার গভীরতা তৈরি হয়। পর্দায় জীবনানন্দ দাশ হওয়া আমার জন্য পরম সৌভাগ্যের। এই চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। শুটিং শুরুর তিন মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমার মনে হয়, চমকপ্রদ একটি সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা সেন’।’

 

এক সিনেমায় কবি, অন্যটিতে কবির সৃষ্টি চরিত্রে খায়রুল বাসার

তানভীর মোকাম্মেল পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা তৈরি হচ্ছে। শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়- মুসলিম ও হিন্দু। ধর্ম পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথি, আপনজন। একসময় গ্রামে সংঘাত হয়। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করবেন খায়রুল বাসার।

সিনেমাটি নিয়ে খায়রুল বাসার জানান, এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এই সিনেমা নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। শুটিংয়ের সময় ঠিক করেও সেটি পিছিয়ে নেয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ শুটিং শুরু হতে পারে। আগামী অক্টোবর থেকে চলবে রিহার্সাল। ছবিটিতে থাকবে অনেক তারকার উপস্থিতি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit