বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

৪৪ থেকে ৪৭তম বিসিএস নিয়ে যে বার্তা দিলো পিএসসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৩ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার সঠিক তথ্য জানতে পিএসসির ওয়েবসাইট ভিজিটেরও নির্দেশনা দেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জুন মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পিএসসি।

এছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। এ ছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit