বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পিএসজির সাথে যুদ্ধে লিপ্ত এমবাপে, চ্যাম্পিয়ন্স লিগে নির্বাসিতের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে ক্লাব বদলে ফেলেছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। তবে নতুন ক্লাবে যোগ দেওয়ার পরও পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে অভিযোগ থামছে না এমবাপের। চুক্তি অনুযায়ী তার অর্থ প্যারিস দেয়নি বলে অভিযোগ করেছেন এমবাপে। এমনকি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে নির্বাসিত করার দাবি জানিয়েছেন তিনি।

প্যারিসের একটি আদালতে এমবাপের অভিযোগের শুনানি চলছে। এমবাপের আইনজীবীরা জানিয়েছেন, এখনও তিনি প্যারিসের ক্লাবের কাছে টাকা পান। তাদের দাবি, এমবাপে প্যারিসে প্রথম বার সই করার পর যে ৩৬.৬ মিলিয়ন ইউরো পেতেন তা এখনও দেয়নি ক্লাব। গত বছর এপ্রিল, মে ও জুন এই তিন মাসের বেতন বাবদ ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার ইউরো (প্রতি মাসে ৫৭ লাখ ৫০ হাজার ইউরো) পান তিনি। সেই তিন মাসের বোনাস বাবদ আরও ৫ লাখ ইউরো বকেয়া তার। অর্থাৎ, পিএসজির কাছে মোট ৫৫.৪ মিলিয়ন ইউরো পান এমবাপে। তা এখনও দেয়নি ক্লাব।

আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানি। এমবাপের আইনজীবীরা জানিয়েছেন, বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন এমবাপে। তিনি প্রথমে চেয়েছিলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে। কিন্তু পিএসজি তাদের আবেদন শোনেনি। প্রায় এক বছর ধরে নিজের বকেয়া টাকা চাইছেন এমবাপে। প্যারিসের ক্লাব তাতে কোনো পাত্তা দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে এবার প্রকাশ্যে পুরনো ক্লাবকে আক্রমণ করছেন এমবাপে।

ফরাসি ফুটবল সংস্থার কাছেও আবেদন করেছেন এমবাপে। তার দাবি, যেভাবে তার বকেয়া টাকা বাকি রেখে নিয়ম ভেঙেছে পিএসজি তা দুর্নীতির সমান। ফলে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নির্বাসিত করা উচিত। এই বিষয়ে উয়েফার সঙ্গে ফরাসি ফুটবল সংস্থাকে কথা বলার আহ্বান জানিয়েছেন এমবাপে।

এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে এমবাপের রিয়াল। পরের পর্বে তাদের ফিরে আসা কঠিন। অন্যদিকে পিএসজি প্রথম পর্বে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে। সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে ফ্রান্সের ক্লাব।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও গোল ডট কম।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৫,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit