বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, নতুন নিয়মের ঘোষণা দিল ইরান শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

গাজায় গণহত্যার প্রতিবাদে কিরগিজ মেডিকেল শিক্ষার্থীদের সংহতি র‍্যালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান গণহত্যার বিরুদ্ধে বৈশ্বিক ধর্মঘটের অংশ হিসেবে শান্তিপূর্ণ র‍্যালির আয়োজন করে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল অনুষদের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় মেডিকেলের ডজনখানেক শিক্ষার্থী। যারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে। ‘শিশু হত্যা বন্ধ করো,’ ‘ফ্রি প্যালেস্টাইন,’ এবং ‘নীরবতা মানেই সহমত’ — এমন নানা শ্লোগান তাদের হাতে লেখা ছিল। র‍্যালির একজন আয়োজক শিক্ষার্থী বলেন, ভবিষ্যতের চিকিৎসক হিসেবে আমরা জীবনরক্ষার শিক্ষা নিয়েছি, গাজায় যা ঘটছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন, আর আমরা নীরব থাকতে পারি না।

এই প্রতিবাদ কর্মসূচি বিশ্বব্যাপী চলমান বিক্ষোভ ও সচেতনতামূলক কার্যক্রমের একটি অংশ, যার মূল দাবি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনঃস্থাপন, এবং যুদ্ধাপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা। শিক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও আহ্বান জানিয়েছেন যেন তারাও এই অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয় এবং মানবতার পক্ষে কণ্ঠ তোলে।

“কিরগিজস্তান থেকে গাজা — আমরা এক কণ্ঠে শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে কথা বলছি,” এমন মন্তব্যে র‍্যালির সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র পরিষদের সভাপতি হাসান রাজা এবং মেডিসিন অনুষদের দ্বিতীয় বর্ষের গ্রুপ লিডার হামিম হানিফ রাদিয়ান, রুবায়েত রাহিবসহ অন্যান্যরা।  কর্মসূচি শেষে গাজাবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মেডিসিন অনুষদের বাংলাদেশি শিক্ষার্থী মুফতি আহমদ সিরাজী।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit