মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী ও ২ শিক্ষক চৌগাছায় ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  আটক ২  ঢাবিতে ‘বার্ষিক ল’ লেকচার ২০২৬’ অনুষ্ঠিত চৌগাছায় নারিকেল গাছ থেকে পড়ে জামায়ের মৃত্যু  চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আজকের স্বর্ণের দাম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ‘বিশ্বাসঘাতকতা’ মনে করছেন ডেম্বেলে, এমবাপ্পেকে ঘিরে নতুন বিতর্ক

কানেক্টিভিটির পাশাপাশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখছে যে অ্যাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৬৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আধুনিক জীবনে নিরবচ্ছিন্ন সংযুক্ত থাকতে বাংলাদেশেও তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর্ম ব্যবহার বাড়ছে। শুধু যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়; এই অ্যাপ ভৌগোলিক অবস্থান ও নেটওয়ার্ক সুবিধা নির্বিশেষে ব্যবহারকারী ও কমিউনিটির ক্ষমতায়নে ভূমিকা রাখছে। 

বিশ্বের ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের মানুষ এখন যোগাযোগের প্রয়োজনে ‘ইমো’ ব্যবহার করছেন। শুধুমাত্র বাংলাদেশেই কোটির বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করে গ্রাম, শহর এমনকি বিদেশে থাকা প্রিয়জন ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভৌগোলিক বাধার কারণে যেন কাউকে বিচ্ছিন্ন থাকতে না হয়, তাই প্রবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কাজের প্রয়োজনে যাদের অন্য শহরে থাকতে হয়, তাদের সঙ্গে পরিবার ও প্রিয়জনদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। 

দেশের অনেক অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক দুর্বল। আবার অনেক অঞ্চলে ফোরজি ও ওয়াই-ফাই সুবিধা পৌঁছেছে। এসব ক্ষেত্রে অ্যাপটির মাধ্যমে দুর্বল নেটওয়ার্কেও ব্যবহারকারী নির্বিঘ্নে অডিও ও ভিডিও কল করতে পারছেন। যেখানে নেটওয়ার্ক শক্তিশালী সেখানে অ্যাপটির মাধ্যমে স্বাচ্ছন্দ্যে এইচডি (হাই-ডেফিনিশন) ভিডিও কল করা যাচ্ছে। 

ইন্টারনেটভিত্তিক যোগাযোগ যত বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত করাও তত কঠিন হয়ে উঠছে। এক্ষেত্রে, প্ল্যাটফর্মটির এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে ২৪/৭ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করা হয়। দেশের ব্যবহারকারীদের সুবিধার্থে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি সংযুক্ত করেছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারছেন। এমনকি ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।

শুধুমাত্র সেরা কানেক্টিভিটি সুবিধা প্রদানই নয়, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, এবং সিএসআর কার্যক্রমে অংশ নিয়ে কোটি ব্যবহারকারীর পছন্দের তাৎক্ষণিক যোগাযোগ অ্যাপে পরিণত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit