মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। দেশটিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৭১৯ জনে দাঁড়িয়েছে বলে জান্তা প্রধান মিন অঙ হ্লাইংয়ের বরাত দিয়েছে জানিয়েছে চীনের একটি গণমাধ্যম।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আরও ৪৫২১ জন আহত হয়েছেন এবং ৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।

মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জ্যেষ্ঠ জেনারেল হ্লাইং বলেছেন, মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যেতে পারে।

গত শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়। তীব্র এ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো-সেতু, মহাসড়ক, বিমানবন্দর ও রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। চলমান গৃহযুদ্ধের কারণে আগেই দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, এখন মারাত্মক ভূমিকম্পের পর পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ত্রাণ সংস্থাগুলো মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো শুরু করেছে। সংস্থাগুলো জানিয়েছে, এসব এলাকায় খাবার, পানি ও আশ্রয়ের তীব্র অভাব চলছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং রাশিয়া দেশটিতে ত্রাণ সামগ্রীসহ সহায়তা দল পাঠিয়েছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit