বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

টেলিফোন শিল্প সংস্থাকে হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮৫ Time View

ডেস্ক নিউজ : টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেলিকম ও আইসিটি সচিবদ্বয় এই রূপান্তরের কাজে সহযোগিতা করছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ১৯৬৩ সালে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্সের সহায়তায় প্রতিষ্ঠিত টেশিস একসময় দেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে এটি নানা সমস্যার সম্মুখীন। দোয়েল ল্যাপটপ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নেওয়া হলেও, তা কার্যকরভাবে সফল হয়নি। দোয়েল ল্যাপটপের বেশিরভাগ অংশ মালয়েশিয়ায় উৎপাদিত হয়ে দেশে শুধু এসেম্বল করা হয়েছে, যার ফলে প্রকল্পটি প্রত্যাশিত ফলাফল আনতে পারেনি। এছাড়া, ল্যান্ডফোন সেট তৈরির সক্ষমতা থাকলেও এটি বাটন বা ফিচার ফোন উৎপাদনের পর্যায়ে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, গাজীপুরের আহসানউল্লাহ মাস্টারের ছেলে এমপি রাসেল (আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য) শিল্প এলাকার জমি দখল করে সেখানে একটি স্টেডিয়াম নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শিল্প প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত এই জমি অন্য কাজে ব্যবহারের ফলে টেশিসের অস্তিত্ব রক্ষাও কঠিন হয়ে পড়েছে।

প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ওয়াইফাই রাউটার, বুস্টার, চার্জারসহ মোবাইল টেলিফোনের প্রায় সব ধরনের এক্সেসরিজ আমদানি করতে হয়। এমনকি সাধারণ ইউএসবি কেবল, পাওয়ার কেবল, অ্যাডাপ্টার পর্যন্ত বিদেশ থেকে আনা হয়। এর ফলে দেশের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে টেশিসের মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এই মুহূর্তের উদ্যোগ সম্পর্কে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হাইটেক পার্ক নয়, বরং আপাতত টেশিসকে একটি কার্যকরী মিড-টেক বা লো-টেক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা চীনের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বাংলাদেশে আনার জন্য উৎসাহিত করেছেন। টেশিসের বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতাকে কীভাবে এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।

এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন খাতে নতুন দিগন্তের সূচনা করতে পারবে বলেও মনে করছেন তিনি।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit