বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ায় ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বলেছিল কি, আর হলো কি! আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়াতেই পারেনি ব্রাজিল। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ—মার্কিনিয়োস-রাফিনিয়ারা পিছিয়ে ছিল সব বিভাগে। বিশ্বকাপ বাছাইয়ে হারটাও এসেছে বড়সড়। ৪-১ গোল ব্যবধানের সেই হার সহ্য হচ্ছে না মার্কিনিয়োসের।

ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের অধিনায়ক। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে সামনের ম্যাচগুলোতে সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রেখেছেন মার্কিনিয়োস। বুয়েন্স এইরেসে ম্যাচের পর বলেছেন, ‘এখানে যা করেছি, সেটা আবার হোক চাই না। হিট অব দ্য মোমেন্টে এখন বিবেচনার সঙ্গে কিছু বলা কঠিন। এটা ভীষণ বিব্রতকর আমাদের জন্য।’

বাছাইয়ে এটি ছিল সেলেসাওদের বড় ব্যবধানে পরাজয়। সর্বশেষ ৪ বাছাই ম্যাচে জিতেছে মাত্র একটি। বড় হারে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ার পর মার্কিনিয়োস ক্ষমা চেয়েছেন, ‘আমরা শুরুটা ভীষণ বাজেভাবে করেছি। যা করতে পারি, সেটার চেয়েও ছিল নিচুমানের। আর প্রতিপক্ষ ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। তারা জানে কীভাবে খেলতে হয়। ভক্তদের কাছে তাই দুঃখপ্রকাশ করছি।’

কোচ দরিভাল জুনিয়রও বাছাইয়ের পারফরম্যান্স দিয়ে ভক্তদের আস্থা অর্জন করতে পারছেন না। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ ১৬ ম্যাচে তার অধীনে ব্রাজিল জিতেছে ৭ ম্যাচ। সামনে কঠিন পথ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit