মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : আপাতত শঙ্কামুক্ত তামিম ইকবাল। কথা বলছেন, হাঁটাচলা করছেন। টাইগারদের সাবেক অধিনায়ককে সাভারের কেপিজে হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখনও আছেন পর্যবেক্ষণে। এরমাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিমকে।

রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর সেখানে তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান প্রয়োজনে আরও উন্নত সেবার জন্য তামিমকে নেয়া হতে পারে বিদেশেও। বিপিএলে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। এই দলের হয়েই বিপিএল মাতাতেন তামিম।

মঙ্গলবার মিজানুর বলেছেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।’

তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’

সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন তামিম। স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit