রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের বেশি জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের চলতি অর্থবছরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ লাখ টন চাল বিতরণ বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : মন্ত্রী নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে উত্তপ্ত সংসদ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার মিরপুরে সাইনবোর্ড লাগলোর সময় ৩ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি, মারা গেছেন ৫১

ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৮৫ Time View

স্বাস্থ্য ডেস্ক : বয়স্ক ডায়াবেটিস রোগীদের বেশির ভাগই কাঁধের ব্যথায় ভুগে থাকেন। যার মূল কারণ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস যা পরবর্তীতে কাঁধের জয়েন্টকে শক্ত করে ফেলে যার ফলে ক্রমান্বয়ে রোগী হাত ওপরে উঠাতে পারে না, পিঠের দিকে নিতে পারে না।

কারণ : এটি অনেকগুলো কারণে হতে পারে। যেমন-

(১) হাত দিয়ে ভারী কিছু উঠাতে গিয়ে একটু ব্যথা পেয়েছে কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয়নি, পরবর্তীতে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে কাঁধের ব্যথা বাড়ছে, পাশাপাশি কাঁধের মুভমেন্ট কমে যাচ্ছে। (২) দেখা যায় রোগীর সারভাইক্যাল স্পনডাইলোসিস বা ঘাড়ের ক্ষয় রোগ আছে যার ফলে ঘাড় থেকে হাতে ব্যথা চলে আসে এবং এ ব্যথার কারণে রোগী হাতের নড়াচড়া কমিয়ে দেয় এবং ক্রমান্বয়ে জয়েন্টটি শক্ত হয়ে যায়। (৩) ভ্রমণের সময় বাসে কিংবা গাড়িতে যাত্রাকালীন এক বড় ধরনের ব্রেক করা হলে যাত্রী তার ব্যক্তিগত সাপোর্টের জন্য হাত দিয়ে শক্ত করে গাড়ির হাতল ধরে থাকে এবং ব্যথা পায় যা পরবর্তীতে কাঁধ ব্যথার কারণ হয়ে থাকে। (৪) তাছাড়াও বয়স চল্লিশের ওপর হলে যেমন আমাদের ডিজেনারেটিভ প্রবলেম শুরু হয় তেমনি জয়েন্টের অভ্যন্তরীণ সাইনোভিয়াল ফ্লুইড কমে যেতে থাকে। তার ফলে কাঁধে ব্যথা হতে পারে।

করণীয় : ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ব্যথানাশক ওষুধ যথা সম্ভব পরিহার করা উচিত। তবে মাংসপেশি রিলাক্স করার জন্য মাসল রিলাক্সেন জাতীয় ওষুধের প্রয়োজন পড়ে। পাশাপাশি রোগীর সমস্যা সমাধানে প্রয়োজন সঠিক ও সময় উপযোগী ফিজিওথেরাপি চিকিৎসা। এ ছাড়া কিছু ইলেকট্রোথেরাপিউটিক এজেন্ট যেমন-আল্ট্রাসাউন্ড থেরাপি, মাইক্রোওয়েভ ডায়াথেরাপি ও ম্যানুয়াল থেরাপির মধ্যে স্লোল্ডার মোবিলাইজেশন এক্সারসাইজ ও ম্যানুপুলেশন থেরাপি উপকারী। পাশাপাশি কিছু এক্সারসাইজ করতে হয়।

লেখক : চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit