বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার ইফতার মাহফিল সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এ বছরও মালয়েশিয়ায় বসবাসরত সকল শ্রেণীর প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পিঠাঘর রেস্টুরেন্ট এর হল রুমে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহ- সভাপতি ও মালয়েশিয়া- বাংলাদেশ চেম্বার অব কমার্স এর পরিচালক মাহবুব আলম শাহ, মালয়েশিয়া বিএনপি সহ- সভাপতি তালহা মাহমুদ, আবদুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, সহ- সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া সভাপতি মুফতি আমিরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টার এর আহবায়ক মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সহ- সভাপতি কবি রফিক আহমেদ খান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোস্তফা ইমরান রাজু, সহ- সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য বসির ইবনে জাফর, মাইটিভি মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, ডিবিসি নিউজ মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, বাদল কারার, মারুফ শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক প্রধান, আল ইমরান, মারুফ ই এলাহী, ইফতেহা ইমন বাপ্পী, ব্যবসায়ী মোঃ সাত্তার সহ বিপুল সংখ্যাক প্রবাসী।

ইফতারের প্রারম্ভে মজলুম ফিলিস্তিনি অধিবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit