বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ভুট্টাখেতে কান্নার শব্দে মিলল নবজাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের একটি ভুট্টাখেত থেকে এক নবজাতককে (কন্যাশিশু) উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাশের মরিচখেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি ভুট্টাখেতে নবজাতকটিকে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান।

স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়। কেউ অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুটিকে ফেলে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে পরিত্যক্ত করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। তবে নবজাতক ওই কন্যাশিশুটিকে নেওয়ার জন্য ইতোমধ্যে প্রায় ২০-২৫ জন মানুষ সেখানে ভিড় জমিয়েছেন।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit