বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম

বোচাগঞ্জে মরহুম সাংবাদিক আব্দুল ওয়ারেসের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৯ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের প্রবীণ সাংবাদিক ও বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মরহুম আব্দুর ওয়ারেস এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫টায় সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুমের স্মৃতি চারণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সদস্য সচীব মোঃ শামসুল আলম, মরহুমের ছোট ভাই আব্দুল মওদুদ ও এম ওয়ালী ফ্লাড। এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রবীণ সাংবাদিক মরহুম আব্দুর ওয়ারেস এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে এক সাথে ইফতার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit