মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ পরিবারের সংগ্রামী জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে অভিযান পরিচালনা করে ১৭টি মিনি ড্রেজার ধ্বংস, একটি ট্রাক জব্দ ও একটি মোটরসাইকেল আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার জামে মসজিদ সংলগ্ন নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বারোমারী বাজার এলাকার দুই পাড়ের তীর ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এতে পূর্ব পাড়ের বাজার জামে মসজিদ ও পশ্চিম পাড়ের বাতকুচি সাবেক ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের প্রায় ১৫টি পরিবারের বসতবাড়ি নদী ভাঙনের ঝুঁকিতে পড়ে। এরই প্রেক্ষিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit