মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রোববার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ পাঠায়।

এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী, মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে। উল্লেখ্য, মাহফুজ আহমেদ দেশের স্বনামধন্য অভিনেতা। সিআইসির কর্মকর্তারা জানান, ওই চারজনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছেন কর গোয়েন্দারা।

গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলীয় নেতা ছিলেন জিএম কাদের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুস গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit