মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সরকার শুক্রবার জানিয়েছে, তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তারা দেশটির দুই হাজার এক ব্যক্তি ও সত্তা’কে নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন, ‘যুক্তরাজ্য ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে ৪শ’ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান। তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বর্বর হামলার বৃহৎ প্রতিক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের আর্থিক নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রাখব।’

গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১শ’ টিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এখনো ওই সম্পদের নিয়ন্ত্রণ নিতে একমত হয়নি।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যেকোনো চুক্তি নিশ্চিত করতে আগ্রহী সামরিক নেতাদের নিয়ে বেঠক করেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। -বাসস

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit