রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপি নেতার উপড় অতর্কিত হামলা, অভিযোগ দায়ের, গ্রেফতার-২

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ভোটমারী ইউনিয়ন বিএন‌পির আহবায়ক শহিদুল ইসলাম(৫০) এর উপর অতর্কিত হামলা করে মারধ‌র অ‌ভি‌যোগ পাওয়া গেছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভুক্ত‌ভোগী ওই বিএনপি নেতা কালীগঞ্জে থানায় একটি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। এর আগে শনিবার রাতে ভোটমারি ইউনিয়নের ভুল্যারহাট বাজারে এ ঘটনা ঘটে।

অ‌ভি‌যোগ ও স্থানীয় সূ‌ত্রে জানাযায়, বিএনপি নেতা শহিদুল ইসলামের ছেলে মুনানকে নিয়ে স্থানীয় রাজু, লেবু, শিপুদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিএনপি নেতা শহিদুলকে একা পেয়ে রাজু, লেবু, শিপুসহ কয়েকজন তার উপড় অতর্কিত হামলা করে বেধরক মারপিট করে। পরে স্থানীয় লোকজন ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রাজু, লেবু, শিপুসহ ৯জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণাৎ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।

বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, ফ‌্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজু, লেবু, শিপু দলীয় প্রভাব খাটিয়ে আমার উপর বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমার ছেলেকে তারা বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মামলা আদায় করা হয়েছিল সেই ক্ষোভ থেকে শনিবার রাতে তারা আমার উপর অতর্কিত হামলা চালায়। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সেলিম মালিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit