সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নির্বাচনের দিনক্ষণ পরিষ্কার করুন: আমির খসরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ পরিষ্কার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেছেন, এতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ভোটাররাও ভোটের প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারের ভেতরেই একটি পক্ষ পতিত শেখ হাসিনার মতো নির্বাচন ছাড়াই ক্ষমতার দীর্ঘস্থায়ী করতে চাইছে। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে এই বিএনপি নেতা আরও বলেন, এখন যারা সরকারে রয়েছে, তারা জনগণের ভোটে নির্বাচিত না। আমরা প্রত্যেকটা দিন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া অতিবাহিত করছি। তাই নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে আমির খসরু বলেন, এরপরও কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে। পরে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ২ হাজারের কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

তিনি বলেন, আমরা পত্রিকা বা যে কোনোভাবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। এটি উদাহরণ হয়ে থাকছে। অভিযোগ প্রমাণিত হলে, তাদের আর দলে ফেরানো হচ্ছে না। আমরা সরকারকেও আহ্বান জানাচ্ছি, যারা অপরাধে জড়িত, তারা যে দলেরই হোক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে দলমত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজেরা সরকারে থাকলেও এটাই করতাম।

বিএনপি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে- বিভিন্ন মহল থেকে ওঠা এমন অভিযোগের জবাবে আমির খসরু বলেন, বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ এমন অপপ্রচার চালাচ্ছে। যারা প্রচার করছে, তাদের কোনো আদর্শ নেই। তারা নতুন নতুন বয়ান বাজারে ছড়াচ্ছে।  আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়াসহ দলের প্রত্যেক নেতাকর্মী এবং তিনি নিজেও জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন। 

আমির খসরু বলেন, আমরা কোনো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমরা চাই শেখ হাসিনাসহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। বিএনপি বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্বাস করেনা বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

চট্টগ্রাম মহানগর বিএনপি সাংবাদিকদের সম্মানে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit