সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ব্রাজিল ম্যাচ দিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যাচ্ছে আর্জেন্টিনা। আর এক পয়েন্ট পেলেই মিলবে তাদের সমীকরণ। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। আগামী ২৬ মার্চের সে ম্যাচে অন্তত ড্র করতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

যদিও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের চোটাঘাত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাউলো দিবালারা আগেই ছিটকে গেছেন। চোটশঙ্কায় রয়েছেন রদ্রিগো দে পল এবং লাউতারো মার্তিনেজও। আর উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় নিকোলাস গঞ্জালেসও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।

অন্যদিকে ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার মাথায় আঘাত পেয়ে ছিটকে গেছেন। চোট পেয়েছেন মিডফিল্ডার গার্সনও। আর কার্ড সমস্যায় আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেসের।উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit