শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পূর্ব সুন্দরবনে আগুন, পানির উৎস নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনাঞ্চলে শনিবার সকালে আগুন লেগেছে। বনরক্ষী, ফায়ার সার্ভিস সদস্যরা ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস শনিবার দুপুরে বলেন, সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়। আগুন যাতে বনে ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য বিকালে আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন। আশেপাশে পানির কোনো উৎস নেই বলে তিনি জানান।

বনের খাল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে স্টেশন কর্মকর্তা জানান। ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোয়ার কুণ্ডলী দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সুন্দরবনে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, বনরক্ষী ও ফায়ার সার্ভিস সদস্যরা সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit