সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সৌদির বিনিয়োগে পরিকল্পিত গ্লোবাল টি-২০ লিগকে ইসিবি সিইওর ‘না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আইপিএলকে টেক্কা দিতে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। অঢেল অর্থ নিয়ে তৈরি সৌদি আরব। এ খবর চাউর হওয়ার পর ইসিবি সিইও রিচার্ড গোল্ডই প্রথম প্রতিক্রিয়া জানালেন। সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা, বিশ্বজুড়ে অনেকগুলো প্রতিষ্ঠিত লিগ আছে। প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে চিন্তা করতে হয়। তাই এ ধরনের ধারণার (গ্লোবাল টি-২০ লিগ) কোনো সুযোগ ও চাহিদা নেই। এটা এমন কিছু নয় যে আমরা সমর্থন করব।’

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে দ্য এজ জানিয়েছিল, অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য নিল ম্যাক্সওয়েল এই গ্লোবাল টি-২০ লিগের পরিকল্পনা নিয়ে এক বছর ধরে কাজ করছেন। ম্যাক্সওয়েল প্যাট কামিন্সের ম্যানেজার। পরিকল্পনা অনুযায়ী গ্র্যান্ড স্লামের আদলে সৌদি আরবভিত্তিক একটি টি-২০ লিগ চালু করবেন তিনি। এতে ৫০০ মিলিয়ন ডলার, বা বাংলাদেশি টাকায় ৬ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস সংস্থা।


বছরের চারটি আলাদা সময়ে চারটি আলাদা দেশে এই প্রতিযোগিতা করার পরিকল্পনা। অর্থাৎ, টেনিসে যেমন বছরে চারটি গ্র্যান্ড স্লাম হয়, তেমনই বছরে চারবার এই প্রতিযোগিতা হবে। সেখানে বিভিন্ন দেশের দল খেলবে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও টুর্নামেন্ট থাকবে। সৌদি আরবে হতে পারে ফাইনাল। তবে কোন দেশের কতগুলো দল থাকবে তা এখনও জানা যায়নি।

এই লিগ তৈরির প্রধান দুটি উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলোকে আর্থিক সাহায্য করতে ব্যবহার করা হবে। তবে এই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। এই লিগের জন্য প্রথমে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছ থেকে অনুমতি লাগবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit