বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনি সেনাবাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

ইয়াহিয়া সারি জানিয়েছেন, দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজের ওপরও সামরিক অভিযান চালিয়েছে।

ইয়েমেনি মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘আমরা লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা আরও বাড়িয়েছি। যার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর ওপর আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে’।

এই অভিযান ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন ইয়াহিয়া সার। তিনি জানান, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। ‘আল্লাহর রহমতে, এই অভিযান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে,’ যোগ করেন তিনি। সূত্র: ইরনা ও মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit