মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বিশ্বব্যাপী ইসরাইল-মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী ইসরাইলি ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ ও ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস আরব ও মুসলিম বিশ্বসহ গোটাবিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষের প্রতি এ আহ্বান জানায়। 

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

হামাসের অভিযোগ, ‘দখলদার ফ্যাসিবাদী সরকার আবারও গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করছে’। এরই প্রেক্ষিতে সংগঠনটি বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ এবং ইসরাইল ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অবরোধের লক্ষ্য হবে তেলআবিব ও ওয়াশিংটনের ওপর সব ধরনের চাপ সৃষ্টি করা। যাতে গাজার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হয়’।

গাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

হামাসের এই ঘোষণা এমন সময়ে এলো যখন ইসরাইলি বাহিনী গাজায় তীব্র বিমান হামলা চালিয়ে শতশত নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করছে। যেখানে শুধু মঙ্গলবারের হামলায় ৪২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১৭৪ জন শিশু ও ৮৯ জন নারী।

এছাড়া ইসরাইলি হামলায় ৬০০-র বেশি মানুষ আহত হয়েছেন। তাদেরকে বাড়িঘর, মসজিদ ও আশ্রয়স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরাইল গত ১৭ দিন ধরে গাজার সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে। যার ফলে উপত্যকাজুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

নেতানিয়াহুর অবস্থান ও হামাসের আহ্বান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়েই মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ‘ইসরাইলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে’।

বিবৃতির শেষে হামাস গোটাবিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ‘আসুন আমরা আরব, মুসলিম ও আন্তর্জাতিক পর্যায়ে একত্রিত হই এবং এক কণ্ঠে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই’।

হামাসের এই আহ্বানের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ জোরদার হয়েছে এবং যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে। সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit