মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আয়োজনে প্রবাসী সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ ২০২৫) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় সেক্রেটারি গাজি আবু হোরায়রার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল,  সদ্য সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সাংবাদিক-রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ কাজের কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে তেমন সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন এই কাজে। পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মধ্যদিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিকরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

ইসলামী আন্দোলনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়া সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, ছাত্র কল্যাণ সম্পাদক মো. মাহির ফয়সাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা ওহেদুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit