মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : মাহে রমজান উপলক্ষে পর্তুগালের প্রবাসী ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ দেশী বিদেশি অতিথিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন মোরারিয়া বিজনেস ফোরাম। 

১৬ মার্চ রবিবার লিসবনের রোমাস্থ লিটন টার্কিশের হল রুমে প্রায় তিনশ’ অতিথিদের নিয়ে আয়োজিত ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুম আহমদ এবং সদস্য ইকবাল আহমদ কাঞ্চনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, প্রেসক্লাবে সভাপতি রনি মোহাম্মদ, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, আব্দুল মুকিত চৌধুরী সেলিম, মিনহাজ, রাসেল আহম্মেদ, শাহাব উদ্দীন, এনামুল হক, শহীদ আহমেদ প্রিন্স, হাফিজ আল আসাদ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইমরান খান, যুগ্ম সদস্য সচিব আহমেদ লিটন, সদস্য ডাল্টন জহির, আনোয়ার হোসেন, সুমন হোসেন, লাবনী খাতুন, মোরারিয়া ব‍্যবসায়ী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ পর্তুগালের ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক নেতৃবৃন্দ। 

ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit