সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা-অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়; প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা; যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit