রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

শেখ হাসিনার সাম্প্রতিক আজমির শরীফ জিয়ারত, যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২৮ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত আজমির শরীফ দরগাহ্ জিয়ারত করতে গেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও শর্ট টিকটকে প্রচার করা হয়েছে৷ জানা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালের।

টিকটকে প্রচারিত ভাইরাল ভিডিওটিতে প্রায় ২২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় পনেরশ’ বার শেয়ার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২২ সালে শেখ হাসিনার আজমির শরীফ জিয়ারতের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷

অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে তাতে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির লোগো লক্ষ্য করা যায়৷ উক্ত সূত্র ধরে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৮ সেপ্টেম্বর ‘আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, সে বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফরে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সফরের শেষ দিন (৮ সেপ্টেম্বর) আজমিরের খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফ জিয়ারত করে শেখ হাসিনা।

পরবর্তীতে, আরেক ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২২ সালের ০৮ সেপ্টেম্বর ‘আজমির শরীফ জিয়ারতের মাধ্যমে ভারত সফর সমাপ্ত করলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷

অর্থাৎ, শেখ হাসিনার ভারতের আজমির শরীফ জিয়ারতের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়৷ সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের ভারতের আজমির শরীফ জিয়ারত দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit