মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, দেবর-ভাবি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮ ) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পান্নু ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে।

পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই শিশুটির বাবা বলেন, আমার ছোট শিশুটি বরই কুড়াতে এলে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit