বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

জুলাই শহীদদের পরিচয় শনাক্তে স্বজনদের প্রতি সিআইডির আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা গণতান্ত্রিক অধিকার আদায়ে শহীদ হয়েছেন। তাদের মধ্যে কিছু শহীদের পরিচয় অজ্ঞাত রয়ে গেছে। তাদের পরিচয় শনাক্তের আহ্বান জানিয়েছে সিআইডি

আজ সোমবার বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসনাক্তকৃত শহীদদের ডিএনএ প্রোফাইল ঢাকায় সিআইডি কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।

আত্মীয়স্বজনের তথ্যের সঙ্গে এসব নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি উদ্যোগ গ্রহণ করেছে।

কেউ যদি শহীদের পরিচয় জানতে চায় তাহলে শহীদের নিকটতম আত্মীয় স্বজনকে ডিআইজি (ফরেনসিক), সিআইডি ঢাকায় ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তরে ০১৩২০-০১০৫৭২ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit