বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

‘হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

গত শনিবার (৮ মার্চ) ইফতারের আগে সরকারের তিন বিভাগের প্রধানসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণে এসব কথা বলেন তিনি।

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয়; বরং তারা তাদের নিজেদের আশা-আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায়।

তিনি বলেন, নিঃসন্দেহে, ইরান তাদের ইচ্ছাপূরণ করতে দেবে না।

তিনি ভাষণের অন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নির্লজ্জ অভিযোগ উত্থাপন করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তা সম্পূর্ণ অযৌক্তিক।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তারা বলে ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে না। তাহলে তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে? তারা তো শুরু থেকেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের পরমাণু অস্ত্রে হামলা হলে তা আঞ্চলিক বিপর্যয় ডেকে আনবে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা বা ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে।

তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাত্কারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হামলা হলে পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে, তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে।

সূত্র: পার্স টুডে

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit