বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : নড়াইল সদরের গোবরা বাসস্ট্যান্ড এলাকায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তিন নেতাকর্মী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু’জনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত, বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit