বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : হিফজুল কুরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। বিশ্ব দরবারে দেশের পতাকা উড়িয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবিহ পড়ানোর ক্ষেত্রেও বাংলাদেশি হাফেজদের অংশগ্রহণ কম নয়। পবিত্র রমজান মাসে তারাবি নামাজে ইমামতির আমন্ত্রণ পাচ্ছেন দেশের অসংখ্য হাফেজ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামের সন্তান হাফেজ মোহাম্মদ ইয়াসিন। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় ৯ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয়; ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর এ পরীক্ষায় অংশ নিতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল। ১৯৮২ সালে ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কুরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ইয়াসিনের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে অনেক খুশি ইয়াসিন। বিদেশের মাটিতে তিলাওয়াতের মাধ্যমে যেন বেশি বেশি করে কুরআনের মুগ্ধতা ছড়াতে পারেন; সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি গত বছরও ওই মসজিদে তারাবি পড়িয়েছেন।  হাফেজ তরিকুলের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ান প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

দুবাই আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২০১৭ সালে বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক।

তরিকুল ঢাকার যাত্রাবাড়ী মারকাজুত তাহফিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসায়ও পড়েছেন। তিনি কুরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেছার আহমদ আন নাশিরীর কাছ থেকে। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উচ্চকিত করা তরিকুলের স্বপ্ন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit