বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

হাসপাতাল থেকে ১৩০ জনকে অপহরণ করল ডিআর কঙ্গোর বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব কঙ্গোতে আক্রমণ শুরু করা রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গত সপ্তাহে গোমা শহরের দুটি হাসপাতাল থেকে কমপক্ষে ১৩০ জন অসুস্থ ও আহত পুরুষকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল সোমবার জাতিসংঘ এই তথ্য জানিয়েছে।  

জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে বলেছেন, এম২৩ যোদ্ধারা গত ২৮ ফেব্রুয়ারি রাতে দুটি হাসপাতালে অভিযান চালায়। একটি হাসপাতাল থেকে ১১৬ এবং অন্যটি থেকে ১৫ জন রোগীকে ধরে নিয়ে যায়।

সন্দেহ করা হচ্ছে, অপহৃত ব্যক্তিরা ডিআর কঙ্গোর সেনা অথবা ওয়াজালেন্দো নামে পরিচিত সরকারপন্থী মিলিশিয়ার সদস্য।

রাভিনা শামদাসানি বলেছেন, ‘এম২৩ সমন্বিত অভিযান চালিয়ে রোগীদের হাসপাতালের বিছানা থেকে ছিনিয়ে নিচ্ছে এবং অজ্ঞাত স্থানে আটকে রাখছে, এটা অত্যন্ত দুঃখজনক।’ তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি। 

এম২৩ মুখপাত্র উইলি এনগোমা এবং লরেন্স কানিউকা কিংস্টন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit