মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

একাডেমিক শাটডাউন ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : দশম গ্রেডে শূন্যপদে নিয়োগসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সকাল থেকে সরকারি-বেসরকারি ২১৬টি প্রতিষ্ঠানে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত (হাসিব) এ কর্মসূচির ঘোষণা দেন। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদে’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসিবুল ইসলাম শান্ত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে নিয়োগ প্রকাশসহ চার দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুত দেয়। সেই প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলো। ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো অবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ।

এর বাইরেও প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই চার দাবিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছেন তারা।

দেশে ১৬টি সরকারি এবং ২০০টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit