মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

পথশিশুদের নিয়ে ইফতার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : ছিন্নমূল ও অসহায় পথশিশুদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম রোজার ইফতার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২ মার্চ) উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। উপদেষ্টার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, খাবারের সাথে যদি একটু ভালোবাসা জুড়ে দেওয়া যায়, তবেই তারা অনুভব করে, কেউ তাদের পাশে আছেন।

এতে আরো বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এ উদ্যোগের মাধ্যমে অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু সুখ-শান্তি দেয়ার চেষ্টা করেছেন। তার এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন অনেক পথশিশু, যারা রোজা রাখার পর ইফতার করতে পারছিলেন না। এ সময় শিশুদের মাঝে চকোলেট, ইফতার ও রাতের খাবার বিতরণ করার পাশাপাশি তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটান তিনি।

একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকলে, বোঝা নয় বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে। একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকলে, বোঝা নয় বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে।

এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন অনেকে, যা প্রমাণ করে যে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন বরং একজন মানবিক নেতা।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit