মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ করা যায় কি না, ভাবতে বললেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। রমজান সংযম করতে শেখায়, কীভাবে মানুষ ও আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াতে হয়, সে বিষয়ে শিক্ষা দেয়।’

এসময় সারা বিশ্বের মতো একইদিনে বাংলাদেশেও রোজা ও ঈদ উদ্‌যাপন করা যায় কিনা তা ভেবে দেখতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে। আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে।

এদিন সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় যতো দেরি হবে, পতিত স্বৈরাচারী ও তার দোসররা ততো ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit