শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিয়ের জন্য যে শর্ত দিলেন সুস্মিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন তিনি। তিনি সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। বলা ভালো, তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনোদিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার।

বয়স তার পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘর বাধা হয়নি। যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন। যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে সাবেক প্রেমিক রোহমনকে। তবে কি ফের তারা সম্পর্কে ফিরেছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা?

আসলে বিয়ের জন্য কোনো ধরাবাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা। যদিও বিয়ে করার ইচ্ছে রয়েছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যে দিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সে দিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভালো আছি।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit