সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বিয়ে করতে কেমন পুরুষ চান, জানালেন সুস্মিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বর্তমানে তার বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। এখনও বিয়ে করেননি। তবে এবার জানালেন বিয়ে করতে কেমন পুরুষ চান তিনি।

মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় ওঠেন সুস্মিতা। সেই খ্যাতির ছটা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, সীমানা পেরিয়ে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কেননা, তিনি তো প্রাক্তন মিস ইউনিভার্স। তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যও।

তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনওদিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনও রণদীপ হুদা, কখনও মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভাট, আবার কখনও ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবুও ঘর বাঁধা হয়নি।

যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন। যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিক রোহমান শলকে। তবে কি ফের তারা সম্পর্কে জড়িয়েছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা?

আসলে বিয়ের জন্য কোনও ধরাবাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা। যদিও বিয়ে করার ইচ্ছে রয়েছে তার। সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যেদিন এমন কোনও পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভাল আছি।”

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit