বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ডোমার গোমনাতীতে ফরিজুল নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বোচাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন ড্রেসিংরুমে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন রিয়াল মাদ্রিদের দুই তারকা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

আশি-নব্বই দশকের ক্রিকেট খেলছে পাকিস্তান : আফ্রিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ক্রিকেট খেলছে পাকিস্তান, তাতে ভীষণ বিরক্ত শহিদ আফ্রিদি। গ্রুপ পর্বেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দলটির কঠিন সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক। প্রশ্ন তুলেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের খেলার ধরন ও মানসিকতা নিয়ে। আফ্রিদির মতে, আশি-নব্বই দশকের ক্রিকেট খেলছে তার উত্তরসূরিরা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারত প্রতিবেশী দেশে যেতে না চাওয়ায় টুর্নামেন্টটি হচ্ছে হাইব্রিড মডেলে, পাকিস্তান ও দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতের মূল ভেন্যু দুবাইয়ের কন্ডিশনও বেশ পরিচিত পাকিস্তানের। কিন্তু কোনো জায়গায়ই নিজেদের মেলে ধরতে পারেনি তারা।

টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে একটিতেও তিনশ করতে না পারা পাকিস্তানের কড়া সমালোচনা করেন আফ্রিদি। সাবেক তারকা অলরাউন্ডার বলেন, ‘আধুনিক ক্রিকেটের মানসিকতার ধারেকাছেও নেই পাকিস্তান। ২০২৫ সালে পাকিস্তান আশি ও নব্বইয়ের দশকের মতো ক্রিকেট খেলছে, যেখানে অন্য দলগুলো আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ভালোভাবেই এগিয়ে গেছে।’

ওই দুই ম্যাচে পাকিস্তানকে ডুবিয়েছে অতিরিক্ত ডট বল খেলা। ভারতের বিপক্ষে ১৫২টি বলে কোনো রান করতে পারেনি পাকিস্তান। যেখানে প্রথম ৬ ওভারের মধ্যে ২৮ বলই ছিল ডট! আর নিউজিল্যান্ডের বিপক্ষে ডট ছিল ১৬২টি ডেলিভারি।

উত্তরসূরিদের এমন ব্যাটিং নিয়ে আফ্রিদি বলেন, ‘অনেক বেশি ডট বল খেলার অসুস্থ মনোভাবও আমাদের খেলার ক্ষতি করছে।’

তার মতে, পাকিস্তান ক্রিকেটের পুরো সিস্টেমকেই ঢেলে সাজাতে হবে। আফ্রিদি বলেন, ‘আধুনিক ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতার মিল নেই। আমাদের সিস্টেমের পুরোপুরি সংস্কার দরকার, যাতে আমরা আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার তৈরি করতে পারি।’

আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit