বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা। তবে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালেশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর হতে এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আগামী ১ মার্চ থেকে এমআরপি পাসপোর্টের রিইস্যু আবেদন গ্রহণ করবে না।

এমন প্রেক্ষিতে মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। এদিকে মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মার্চ থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস মালয়েশিয়া) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit