বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, নতুন নিয়মের ঘোষণা দিল ইরান শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

জাপানে বঙ্গবাজারের দ্বিতীয় সুপারশপের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় সুপারমার্কেট বঙ্গবাজারের দ্বিতীয় শাখা জাপানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাপানের গুমনা প্রিফেকচারের ওতা শহরে এই নতুন শাখাটি উদ্বোধন করা হয়।

সুপারশপটি বাংলাদেশি, জাপানিজ ও দক্ষিণ এশীয় খাদ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের গৃহস্থালি পণ্যের বিস্তৃত সংগ্রহ নিয়ে ক্রেতাদের সেবা দেবে।

সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা বাদল চাকলাদার, যিনি জাপানে হালাল খাদ্যের বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাদল চাকলাদার বলেন, “আমাদের লক্ষ্য মুসলিম কমিউনিটির জন্য সহজলভ্য হালাল পণ্য নিশ্চিত করা। বঙ্গবাজার ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং আমরা আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে চাই। বঙ্গবাজার শুধু একটি সুপারমার্কেটে নয়, বরং প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশ।”

নতুন এই শাখাটি স্থানীয় ও প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য হালাল খাদ্যপণ্য সরবরাহ করে আসছে।

সুপারমার্কেটে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, তুর্কি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনপ্রিয় খাদ্যসামগ্রী পাওয়া যায়। এছাড়া দেশীয় মসলার পাশাপাশি, ফ্রেশ ভেজিটেবল দেশীয় মাছ ,তৈরি খাবার ও হালাল গোশত পাওয়া যায়।

বঙ্গবাজারের নতুন এই শাখাটি জাপানে বসবাসরত মুসলিম ও দক্ষিণ এশীয়দের জন্য খাদ্য নিরাপত্তা ও পছন্দের বৈচিত্র্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসীরা।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit