বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : টানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারল টিম ইন্ডিয়া। ওয়ানডেতে কোনো দলের টানা টস হারের বিশ্ব রেকর্ড এটি।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে যায় ভারত। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করা পাকিস্তান ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান করে। এরপর মাত্র ৬ রানের ব্যবধানে দুই ওপেনার বাবর আজম ও ইমামুল হকের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক রিজওয়ান ও সৌদ শাকিল।

এরিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৩ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৯০ রান। ২৬ ও ১৮ রানে ব্যাট করছেন সৌদ শাকিল ও রিজওয়ান।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit